ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৭৯১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা প্রতিষ্ঠান কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক, লাগেজ এবং ফ্যাশন এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কোয়ালিটি স্পোর্টস ওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক ঝ্যাং ঝিলান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ ৫০ হাজার পিছ তৈরি পোশাক এবং ৮ লাখ পিছ মানি ব্যাগ, ট্রাভেল ব্যাগ, বেল্ট প্রভৃতি  উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৩৩১০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, চুক্তি স্বাক্ষরকৃত এই প্রতিষ্ঠানসহ ২৬টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমতি দিল বেপজা যাদের অধিকাংশই বৈচিত্রময় পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানসমূহের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫২ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat