ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৩৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে চলতি বছর দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা কমেছে।গাজায় যুদ্ধে সাংবাদিক নিহত হওয়া সত্ত্বেও এ সংখ্যা কমেছে।
রিপোটার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৩ সালের প্রথম ১১ মাসে ৪৫ সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়। গত বছর এ সংখ্যা ছিল ৬১।ল্যাতিন আমেরিকায় সাংবাদিকের প্রাণহানি ব্যাপকভাবে কম হওয়ায় এ সংখ্যা হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে বলা  হয়েছে।
এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরুর পর প্রায় ৬৩ সাংবাদিক নিহত হয়েছে। তবে এদের মধ্যে ১৭ সাংবাদিকের নিহত হওয়া আরএসএফের সংজ্ঞার আওতায় পড়ে।আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোরি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, প্রতিনিয়তই সাংবাদিক নিহতের সংখ্যা কমার বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। ২০১২ সালে ১৪০ সাংবাদিক নিহত হয়েছিল। একইরকম ২০১৩ সালেও প্রত্যক্ষ করেছি। সিরিয়ার ও ইরাক যুদ্ধের কারণে এমনটি ঘটেছিল।
ইসরায়েল ও হামাস যুদ্ধে ১৭ সাংবাদিক নিহত হয়। এর মধ্যে ১৩ জন গাজায় ইসরায়েলী হামলার সময়ে একজন লেবাবন এবং অপরজন ইসরায়েলে হামাসের হামলার সময়ে নিহত হয়।
নভেম্বর আরএসএফ জানিয়েছিল, এসব প্রাণহানির জন্যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে।
এদিকে সাংবাদিক নিহতের সংখ্যা নি¤œ গামির জন্যে ল্যাতিন আমেরিকায় এ সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ল্যাতিন আমেরিকায় চলতি বছর ছয় সাংবাদিক নিহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালে ছিল ২৬। কেবলমাত্র মেক্সিকোতেই এ সংখ্যা পূর্বের বছরের ১১ তুলায় এ বছর চারে নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat