ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৪৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভার  ঢাকার ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে।  গত রাতে উপজেলার কালামপুরে ইট ভাঙ্গার মেশিন ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো নাঈম হোসেন (২০) ও জুয়েল হোসেন (২২)।
ধামরাই থানার অফিসার ইনচার্য শেখ মো. সিরাজুল ইসলাম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেলের সাথে ইট ভাঙ্গার মেশিনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাঈম হোসেন নিহত হন। আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী জুয়েল হোসেনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
নিহত নাঈম ও জুয়েলের বাড়ী ধামরাইয়ের বালিথা গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat