ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৪৩৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন, তিনি আগামী ১০দিনের মধ্যে ইউক্রেনের কিয়েভ এবং রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। সফরকালে তার জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। খবর তাস’র।
জাপোরোঝিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্রের (জেডএনপিপি) পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পুনরায় জাপোরোজিয়ে পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের জন্য প্রস্তুত। আগামী ১০ দিনের মধ্যে সেখানে যাব। এই সময়ের মধ্যে আমি কিয়েভ ও রাশিয়াও সফর করবো।’
গ্রোসি বলেছেন, আসন্ন সফরকালে তার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক ও প্রযুক্তিগত সংলাপে’ অংশগ্রহণের জন্য মস্কো সফরের পরিকল্পনা করছেন তিনি।
এনারগোডারে অবস্থিত প্রায় ৬ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জাপোরোঝিয়ে পারমাণবিক স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুত কেন্দ্র। রাশিয়া ইউক্রেনে চালানো তাদের বিশেষ সামরিক অভিযানের প্রথম দিকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি এই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়।
তারপর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ধারাবাহিকভাবে এনারগোডারের পার্শ্ববর্তী আবাসিক এলাকার পাশাপাশি পরমাণু কেন্দ্র চত্বরেও ড্রোন, ভারী কামানের গোলা এবং রকেট হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat