ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৪৫৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিজীবি মহল ও সকল পর্যায়ের করদাতাদের কাছ থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা চেয়েছে। 
আগামী ৪ ফেব্রুয়ারি মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে বাজেট সংক্রান্ত প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠাতে অনুরোধ করেছে সংস্থাটি। এর পাশাপাশি এনবিআরে একটি সফট কপিও পাঠাতে হবে। 
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাবে। আর সেই প্রস্তাবনার একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: nbrbudget2024@gmail.com.  এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারাও সরাসরি কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।
এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কেউ বাজেট প্রস্তাব এনবিআরে সরাসরি কিংবা ই-মেইলে পাঠাতে পারবেন।
এনবিআর জানিয়েছে, সংস্থাটি অধিকতর গণমুখী, করদাতা ও ব্যবসাবান্ধব এবং প্রতিনিধিত্বশীল বাজেট প্রণয়ণে আগ্রহী। এজন্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তি পর্যায় থেকে বাজেট প্রস্তাব আশা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat