ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৫৬৫৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে খেজুরের রস খেয়ে  করে বিষক্রিয়ায় ৬ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস পানের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়। স্কুল থেকে বেরিয়ে ছাত্ররা স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় গাছ থেকে পেড়ে আনে। পরে তাদের মধ্যে ৬ জন রস পান করে। রস পান শেষে তারা স্কুলে ফিরে এলে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তাদের তীব্র পেটে ব্যথা শুরু হয়।
এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে তাদের ৬ জনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।চিকিৎসক জানান, বিষাক্ত কোনো দ্রব্য রসে পড়েছে বা মিশ্রিত ছিলো বলে রস পানের পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat