ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আজ সকালে মাটি বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকাল ৮টায় ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু খা (৬০) উপজেলার লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে।
ঘাটাইল থানার (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে অটোরিকশা নিয়ে দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন সাইফুল ও নূরজাহান। সালেংকা মোড়ে ইটভাটার মাটি ভর্তি ডাম্প ট্রাকটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোচালক টিটু খা (৬০)। এতে আহত হন-–লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) এবং একই গ্রামের নূরজাহান (৭৫)। সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নূরজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে টিটুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat