ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৩৫৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের নির্বাচনে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্পৃক্ত স্বতন্ত্র প্রার্থীরা ভোট গণনায় এগিয়ে আছেন। শুক্রবার স্থানীয় টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একটি ব্লক হিসেবে বৃহস্পতিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু স্থানীয় টিভি চ্যানেলগুলোর অনানুষ্ঠানিক ঘোষণায় স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ নির্বাচনী এলাকায় এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে। যার মধ্যে তার দলে নতুন অভিষিক্ত ডজন খানেক প্রার্থীও রয়েছেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার ১১ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আনুষ্ঠানিক ঘোষণায় প্রথম আসনটিতে পিটিআই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা।
টিভি স্টেশনগুলো স্থানীয় আসন পর্যায়ের গণনার ওপর ভিত্তি করে অনুমান নির্ভর ফলাফল ঘোষণা।
বৃহস্পতিবারের ভোট গ্রহণ শেষে বিশ্লেষকরা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা করেছিলেন। কারণ, পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রতিষ্ঠাতা ৭৪ বছর বয়সী নওয়াজ শরিফের প্রতি সামরিক বাহিনীর আশীর্বাদ ছিল।
কিন্তু, স্থানীয় টিভি চ্যানেলগুলো বলেছে, নওয়াজের দল খারাপ অবস্থানে আছে। তবে, শরীফ একটি নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষের চেয়ে এগিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat