ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ২৩৪৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিতর্কিত ডানপন্থী সাংবাদিক টুকার কার্লসনের সাথে এক সাক্ষাতকারে বলেছেন, পশ্চিমাবিশ্বের বোঝা উচিত ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করা ‘অসম্ভব’। সাক্ষাতকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়। খবর এএফপি’র।
ফক্স নিউজের সাবেক মালিকের সাথে দুই ঘণ্টার এক সাক্ষাতকারে পুতিন আরো বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের কারাবন্দী রিপোর্টার ইভান গারশকোভিচের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তির প্রাক্কালে তিনি এই সাক্ষাতকার দেন।
তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু শর্তাবলীর আওতায় বিশেষ সার্ভিস চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। সাক্ষাতকারের সময় তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিবেদক হচ্ছেন একজন গুপ্তচর। এই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার এমন অভিযোগ ওয়াল স্ট্রিট জার্নাল এবং মার্কিন সরকার একেবারে নাকচ করে দিয়েছে।
২০১৯ সালের পর পশ্চিমা গণমাধ্যমের কোন সাংবাদিককে দেওয়া এটি ছিল পুতিনের প্রথম সাক্ষাতকার।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে হোয়াইট হাউসের প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কার্লসন কিছু কঠিন প্রশ্ন জানতে চাইলে তিনি বেশিরভাগই মনোযোগ দিয়ে শোনেন। এই সময় ক্রেমলিনের নেতা তাকে রাশিয়ার ইতিহাস সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উপর বক্তব্য দেন। পুতিন বক্তৃতায় বলেন, রাশিয়া বারবার পশ্চিমা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।
পুতিন বক্তব্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে তার সিদ্ধান্তের পক্ষে নানা যুক্তি তুলে ধরে বলেন, এখন পশ্চিমারা বুঝতে পেরেছে যে, ইউক্রেনে মার্কিন, ইউরোপীয় এবং ন্যাটোর সহায়তা সত্ত্বেও সেখানে রাশিয়া পরাজিত হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat