ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৩৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাসোসিয়েশন অব চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব বাংলাদেশ (এএসিওবিবি) বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকারদের দক্ষতা বাড়াতে সম্প্রতি বিশেষ প্যশিক্ষণের আয়োজন করে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স অব বাংলাদেশ লিমিটেড’র (এবিবি) পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র (বিএফআইইউ) প্রধান মোঃ মাসুদ বিশ্বাস।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ’র (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন, এএসিওবিবি’র চেয়ারম্যান জিয়া হাসান মোল্লা এবং ব্র্যাক ব্যাংক’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মঈনুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেড প্রোডাক্টের পরিচিতি, টিবিএমএল (ট্রেন্ড এবং টাইপোলজিস) পরিচিতি এবং তা প্রতিরোধের উপায়, নিয়ন্ত্রণ ও সর্বোত্তম চর্চা এবং কেস স্টাডি সমাধানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ’র প্রধান মোঃ মাসুদ বিশ্বাস প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনে এবিবি’র সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আর্থিক খাতকে আরো সুরক্ষিত রেখে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat