ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৩৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।
নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের ক্যাম্প থেকে পার্শ্ববর্তী শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। এ সময় টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু মারা যায়। ঘটনার পরপরই চালক ও তার সহকারি গাড়ী ফেলে পালিয়ে যায়। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই পরিদর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat