ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৪৩৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আজ দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার নেকিবাড়ী এলাকায় জামালপুর- মধুপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- জেলার মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাবের ছেলে বনি আমিন অরেঞ্জ এবং ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তানভীর। এ দুর্ঘঠনায় আহত হয়েছেন আরও একজন। 
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মুরাদ হোসেন জানান, জেলার মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি মোটরসাইকেল উপজেলার নেকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিকের ধনবাড়ী থেকে ছেড়ে আসা মধুপুরগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে উভয় মোটর সাইকেলের আরোহীরা আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহী বনি আমিন অরেঞ্জ ও তানভীর নামের দু’জনকে মৃত ঘোষণা করেন। 
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat