ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৫৪৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ "রুখবো দুূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" শিরোনামে দুদক-এর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এ গণশুনানীর আয়োজন করে।
নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে  পদক্ষেপ গ্রহণের লক্ষেই এ গণশুনানীর আয়োজন করা হয়।
নওগাঁ'র জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা'র সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(তদন্ত) মোঃ আকতার হোসেন, দুর্নীতি দমন কমিশন  রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁ'র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং  দুূর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ'র সভাপতি ডাক্তার মোঃ হাবিবুর রহমান।
গণশুনানীতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
মোট ১৫ টি সরকারি অফিস ও ১টি ইনস্যুরেন্স কোম্পানীর বিরুদ্ধে আনীত  ৩৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat