ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৬৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার সদর উপজেলায় আজ ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৮ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে দুইহাজার কেজি (৫০মণ) জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌ পুলিশ।
এ সময় জাটকা পাচারে জড়িত থাকার দায়ে তিন ব্যাক্তিকে আটক করা হয়।
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
এ সময় জাটকা পাচারের দায়ে তিন ব্যাক্তিকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন- ভোলা জেলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান নামে লঞ্চ হতে দুইহাজার কেজি জাটকা জব্দ করা হয়। একই সময়ে জাটকার সঙ্গে থাকা তিন ব্যাক্তিকে আটক করা হয়।
পরে, সোমবার দুপুরে নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত সিকদার প্রমুখের উপস্থিতিতে  জেলা সদরের হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত জাটকা অসহায় ও দুস্থদের মধ্যে এবং এতিমখানায় বিতরণ করা হয়।
চাঁদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান,জাটকা নিধন প্রতিরোধে নিয়েমিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat