ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ২৩২৩৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের ‘অসাধারণ প্রতিরোধের’ প্রশংসা করেছেন। দেশটির উপর মস্কোর আগ্রাসন শুরুর দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে শনিবার কিয়েভ সফরে এসে তিনি ইউক্রেন বাহিনীর এমন প্রশংসা  করলেন। খবর এএফপি’র।
ভন ডার লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী পালনে এবং মস্কো বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের অসাধারণ প্রতিরোধ উদযাপন করতে আমি কিয়েভে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা অন্য যে কোন সময়ের চেয়ে এখন আরো বেশি দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েছি। এক্ষেত্রে আমরা অর্থনৈতিক, সামরিক এবং নৈতিকভাবে কিয়েভের পাশে আছি। আমরা ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের পাশে আছি যতক্ষণ না দেশটি চূড়ান্তভাবে দখলমুক্ত হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat