ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৬৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তর গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি নৃশংস হামলার ‘নিন্দা’ জানিয়েছেন। হামাস বলেছে, এই হামলায় ১১২ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার মহাসচিবের মুখপাত্র এই কথা বলেছেন।
খাদ্যের জন্য মরিয়া গাজা শহরের হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি বৃহস্পতির দিনের প্রথম দিকে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। এই সময় ইসরায়েলি সৈন্যরা নৃশংসভাবে সরাসরি গুলি চালিয়ে নিরীহ, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেছে।
ইসরায়েলি একটি সূত্র স্বীকার করেছে, সৈন্যরা ভীড়ের ওপর গুলি চালায়। সৈন্যরা লোকদের এই ভীড়কে তাদের জন্য হুমকি মনে করেছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, অনেক লোক ত্রাণবাহী ট্রাকে চাপা পড়েছে।  
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই ঘটনার তদন্ত হওয়া দরকার।
দুজারিক বলেছেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছে। আমরা জানি না ইসরায়েলি বন্দুকের গুলিতে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কি-না, তারা ভীড়ের মধ্যে পিষ্ট হয়েছে কি-না কিংবা ট্রাক তাদের চাপা দিয়েছে কি-না, কিন্তু এসব এক অর্থে সহিংসতার জন্য ঘটেছে, এই যুদ্ধের কারণে হয়েছে।’
তিনি বলেন, ঘটনাস্থলে ‘জাতিসংঘের কোন উপস্থিতি’ ছিল না এবং জাতিসংঘ মহাসচিব ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির’ আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
দুজারিক বলেন, ‘গাজার মরিয়া বেসামরিক নাগরিকদের জরুরী সাহায্যের প্রয়োজন, যার মধ্যে অবরুদ্ধ উত্তরের লোকেরাও রয়েছে, যেখানে জাতিসংঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে সহায়তা দিতে পারেনি।’
তিনি বলেন, গুতেরেস ‘সংঘাতের এই মর্মান্তিক মানবিক বিপর্যয় দেখে হতবাক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat