ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, মঙ্গল গ্রহের উপনিবেশ করার স্বপ্ন দেখার আগে মানবতাকে অবশ্যই পৃথিবীকে রক্ষা করতে হবে। এমনকি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ এবং লাগামহীন জলবায়ু পরিবর্তন হলেও পৃথিবীর তুলনায় লাল গ্রহটি বাসযোগ্য হতে পারে না।
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি নবায়ণযোগ্য জ্বালানি সম্মেলনে বক্তৃতাকালে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সিলিকন ভ্যালির উল্লেখ করে বলেন, ‘সেখানে অনেক ধনকুবের রয়েছেন, যাদের মধ্যে অনেকেই মহাকাশযান তৈরি করছেন’ যা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।
‘কিন্তু যখন আমি শুনি যে কিছু লোক মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের পরিকল্পনার কথা বলছে কারণ পৃথিবীর পরিবেশ এতটাই অবনতি হতে পারে যে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তখন আমি তাদের দিকে তাকাই, আপনি কী বলছেন?’
ওবামা বলেন, ‘এমনকি পারমাণবিক যুদ্ধের পরেও, পৃথিবী মঙ্গল গ্রহের চেয়ে বেশি বাসযোগ্য হবে, এমনকি যদি আমরা সিসি (জলবায়ু পরিবর্তন) সম্পর্কে কিছু না করি তাহলেও এতে অক্সিজেন থাকবে, যতদূর আমরা বলতে পারি, মঙ্গল গ্রহে নেই।’
‘আমি বরং আমাদের এখানে এই গ্রহের যতœ নেওয়ার জন্য বিনিয়োগ করব’এ কথা উল্লেখ করে তিনি বলেন, মহাকাশ অনুসন্ধান মানবতার জন্য নতুন বসবাসের স্থান তৈরি করার পরিবর্তে জ্ঞান এবং আবিষ্কার সংগ্রহের জন্য হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আমাদের এই জায়গাটির জন্য ডিজাইন করা হয়েছিল এবং আমরা যদি এই জায়গাটিকে এমনভাবে রাখি যাতে বাসযোগ্য হয়, তাহলে এটি ভাল হবে।’
ঘণ্টাব্যাপী আলোচনায় ওবামা ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে হোয়াইট হাউসে তার জলবায়ু রেকর্ড নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat