ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার জাতিসংঘের নথি থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রায় এক বছর ধরে চলা লড়াইয়ের কারণে  দেশটির প্রায় ৫০ লাখ লোক ভয়াবহ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
গত বছরের এপ্রিল থেকে সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলোর মধ্যে লড়াই চলছে। এতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। অবকাঠামো ধ্বংস হয়েছে ব্যাপকভাবে এবং অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে।
এছাড়া ভয়াবহ মানবিক বিপর্যয় ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে সুদান।
এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ, টেকসই ও বাধাহীন প্রবেশ প্রয়োজন।
এছাড়া জাতিসংঘ শুক্রবার সুদানে  ত্রাণ কার্যক্রমের জন্যে আরো আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।
সংস্থার মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি জেনেভায় সাংবাদিকদের বলেছেন,  বিশ্ব সংস্থা চলতি বছরের ত্রাণের জন্যে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত পেয়েছে মাত্র পাঁচ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat