ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় পেঁয়াজ, মরিচসহ কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওযায় দাম চলে এসেছে মানুষের নাগালের মধ্যে। আড়ৎদার পরিমল প্রসাদ রাজ জানান, ভারতীয় পেঁয়াজের আসার সংবাদে দাম কমেছে। তা ছাড়া বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। খুচরা বাজারে ৭০/৭৫ টাকা কেজি। বেগুনের দাম তলানীতে ঠেকেছে। যে বেগুন রোজার আগের দিনে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। সেই বেগুন শনিবার বগুড়ার বাজারে পাইকারি ও খুচরায় বিক্রি হয়েছে ২০ টাকা কেজি। ৭০ টাকার কাঁচা মরিচ বিক্রি এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। গত কয়েক দিন  আগে যে লেবু ৮০ টাকা হালি(৪টা) বিক্রি হয়েছিল সেই লেবু শনিবার বিক্রি হয়েছে ৩০ টাকা হালি।
হঠাৎ কাঁচা বাজারে জিনিসের দান নি¤œ মুখির ব্যাপারে পাইকারী ও খুচরা বিক্রেতারা বলছেন সরকারে তৎপরতায় দাম কমতে শুরু করেছে।খিরা ৫০ টাকা কেজি , ১৩০ টাকা কেজির করোলা এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য পণ্যের দামও দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। পাকিস্তানী মুরগী  ১৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আলু হিমাগারে উঠছে বলে কেজিতে ৪ টাকা বৃদ্ধি পেলেও গোল আলু ৪০ টাকা এবং এ্যাটারিক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat