ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ২৩৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাত মাস পর কাজে ফিরেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আর প্রত্যাবর্তনের পরে নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা’ য় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন। জানালেন, যে ‘উ আন্টাভা’ গানে নেচে দর্শকদের মাতাল করেছিলেন সেই গানের শট দেওয়ার সময় ভিতরে ভিতরে ভয়ে কাঁপছিলো তার পা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সংবাদমাধ্যমে সামান্থা বলেন, আমি তো এত সুন্দর নই। অন্য মেয়েদের সঙ্গে আমার পার্থক্য রয়েছে। আর তাই আমার কাছে বিষয়টা বিরাট চ্যালেঞ্জের। 
তিনি আরও বলেন ‘উ আন্টাভা’ গানের প্রথম শট দেওয়ার সময় আমি কাঁপছিলাম রীতিমতো। কেননা সেক্সি ব্যাপারটা ঠিক আমার সঙ্গে যায় না। এটা আমার সঙ্গে যায়ই না। কিন্তু মানুষ ও অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে আমি বরাবরই নিজেকে অস্বস্তিজনক, কঠিন পরিস্থিতিতে ফেলতে চেয়েছি।
সেই সঙ্গে গানটির প্রশংসাও করেছেন অভিনেত্রী। সামান্থার কথায়, আমার কাছে গানটার কথাগুলোই আসল। মেয়েদের দেখতে ভালো লাগছে কিনা, তা দিয়েই তাদের বিচার করার জায়গাটা থেকে সকলকে সরে আসতে হবে।সামান্থা ছাড়াও গানটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন। 
সর্বশেষ সামান্থাকে দেখা গেছে ‘খুশি’ সিনেমাতে। তার বিপরীতে ছিলেন বিজয় দেবরাকোন্ডা। তার পর গত সাত মাসের বিশ্রাম পর্ব পেরিয়ে এবার সেটে ফিরেছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat