ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৫৬৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ শুক্রবার মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলার ‘কঠোর’ নিন্দা জানিয়েছেন এবং ‘সন্ত্রাসী’ হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ‘মস্কোর বাইরে একটি কনসার্ট হলে আজকের সন্ত্রাসী হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা করেছেন, যাতে অন্তত ৬০ জন নিহত এবং ১শ’ জনের বেশি আহত হয়েছে’।
গুতেরেস ‘শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’ তিনি এতে রাশিয়ার আনুষ্ঠানিক নাম উল্লেখ করেছেন।
নিরাপত্তা পরিষদ এ ঘটনায় সমবেদনা জানিয়েছে এবং ‘সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকান্ডের অপরাধীদের এবং মদদদাতাদেরকে জবাবদিহি করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য’ সমস্ত রাষ্ট্রকে ‘রাশিয়ান ফেডারেশনের সরকার, সেইসাথে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছে।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।’
ইসলামিক স্টেট গ্রুপ শুক্রবার এই হামলার দাবি করে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে ‘একটি বিশাল সমাবেশে’ আক্রমণ করেছে এবং ‘নিরাপদভাবে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat