ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২৩৪৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সকলকে আরো আন্তরিক হতে হবে- বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ শনিবার ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের সেবা ও ব্যবহারের উপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশীরা অনেক আশা-ভরসা নিয়ে আপনাদের কাছে সেবা নিতে আসেন। আপনারা যত স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্বল হবে।
নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্ছ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবা-প্রত্যাশী কারা, আপনাদের সেটা বুঝতে হবে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 
তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না। তাই  প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। 
অনুষ্ঠানে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ বু্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ জন জনবল নতুন করে নিয়োগ দান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat