ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৩৪৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বল হাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে তার ২ উইকেট শিকারের ম্যাচে নিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ৬৩ রানের বড়  হারিয়েছে গুজরাট টাইটান্সকে।
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা চেন্নাইকে ৩২ বলে ৬২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। দু’জনই ৪৬ রান করে বিদায় নেন। ঋুতুরাজের ৩৬ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা এবং রবীন্দ্রর ২০ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি ছিলো।
দলীয় ১২৭ রানের মধ্যে ঋুতুরাজ ও রবীন্দ্র ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন শিবম দুবে। ২টি চার ও ৫টি ছক্কায় দুবের ২৩ বলে ৫১ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। গুজরাটের আফগানিস্তানী স্পিনার রশিদ খান ২ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে ম্যাচ হারে গুজরাট।
গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বোলিং এসে ২টি চারে ১০ রান দেন মুস্তাফিজ। ১১তম ওভারে নিজের দ্বিতীয় ওভারেও সুবিধা করতে পারেননি ফিজ। ২টি চারে ১৩ রান দেন তিনি।
নিজের প্রথম দুই ওভারে ব্যর্থ হলেও ডেথ ওভারে চমক দেখান মুস্তাফিজ। ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ১ রান দিয়ে রশিদকে আউট করেন ফিজ। ১৯তম ওভারে চতুর্থ ও শেষবারের মত বোলিংয়ে এসে ৭ রান খরচায়  রাহুল তেওয়াটিয়াকে শিকার করেন কাটার মাস্টার। ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।
প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ে ৬ উইকেটে জয়ের ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat