ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ঝিনাইদহে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় একটি করে বাইসাইকেল পুরস্কার পেলেন বিজয়ীরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও সৃজনী বাংলাদেশের আয়োজনে সোমবার সকালে শহরের হামদহ বাইপাস থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। সেখান থেকে ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে ৩ টি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ মেয়ে শিক্ষার্থী অংশ নেয়। পরে বাসটার্মিনালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান ড. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। আলোচনা সভা শেষে ক-গ্রুপে ১ম জেসমিন আরাফাত জেসি, ২য় জেসমিলা ফেরদৌস ও ৩য় জুই খাতুন। খ-গ্রুপে ১ম তানিয়া খাতুন, ২য় রিয়া ও ৩য় কুলসুম, গ-গ্রুপে ১ম  অফিয়া তাসরিন, ২য় শাবা ও ৩য় স্থান অধিকার করেন সোনিয়া খাতুন।  তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat