ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৫৬৫৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় আটজন নিহত এবং সমসংখ্যক লোক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটিতে  এটি ছিল সর্বশেষ সহিংসতার ঘটনা। খবর এএফপি’র।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্র সজ্জিত একটি গাড়ি থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে বন্দর নগরী গুয়াকিলে একদল লোকের ওপর গুলি চালানো হয়।
এতে আরো বলা হয়, হামলায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং আরো কয়েকজনকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর মারা যায়। আহত আটজন পুলিশি নিরাপত্তায় রয়েছে। এটি ইকুয়েডরে গত দুই দিনের মধ্যে দ্বিতীয় গণহত্যার ঘটনা।
পুলিশ প্রতিবেদন অনুযায়ী, মাদক পাচারকারীরা শুক্রবার আয়াম্পে সমুদ্রতীরবর্তী রিসোর্টে পাঁচজন পর্যটককে অপহরণ করে হত্যা করেছে। তারা এ পাঁচজনকে তাদের প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সদস্য মনে করেছিল।
প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া শনিবার আয়াম্পে নিহতদের পরিবারের সাথে তার ‘সংহতি’ প্রকাশ করেছেন। এছাড়াও শুক্রবার আয়াম্পে থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে মান্তা নগরীতে একজন সামরিক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়।
খবরে বলা হয়, ইকুয়েডরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হত্যার হার চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং গত বছর দেশটিতে রেকর্ড ২২০ টন মাদক জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat