ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৪৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, অন্তর্ভূক্তিমূলক ও টেকসই উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ পদ্মাসেতু।
তিনি বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব। পদ্মা সেতু বাঙালির শক্তি ও মর্যাদার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বাঙালিকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। অন্তর্ভূক্তিমূলক ও টেকসই উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ এই পদ্মাসেতু।’
অর্থ প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে পদ্মা সেতু পুনর্বাসন এলাকার ওপর গবেষণাগ্রন্থ ‘ডেভেলপমেন্ট-হিউম্যান সিকিউরিটি নেক্সাস’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে জাতীয় অর্থনীতির সাথে সংযুক্ত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হওয়ার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর ছবি উপহার দেন, তখন আমরা সবাই গর্ববোধ করেছি।’ 
অর্থ প্রতিমন্ত্রী বলেন, অন্তর্ভূক্তিমূলক ও টেকসই উন্নয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমান সরকার যেকোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের উপযোগিতা ও নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়, যার অন্যতম উদাহরণ পদ্মাসেতু প্রকল্পের বাস্তবায়ন। 
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারের সভাপতিত্বে গবেষণাগ্রন্থ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।
এ গবেষণাগ্রন্থের পরিচিতি তুলে ধরেন বিআইআইএসএস’র সিনিয়র রিচার্স ফেলো ড. রাজিয়া সুলতানা এবং গবেষণার ফলাফল উপস্থাপন করেন রিসার্চ অফিসার মো. রাফিদ আবরার মিয়া।
গবেষণাগ্রন্থের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং পিএসসি সদস্য প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং আইইউসিএন বাংলাদেশের পরিচালক শেখ মো. মেহেদি হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat