ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৩৪৪৩৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিসরের রাজধানী কায়রোয় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়ার প্রস্তাব পর্যালোচনা করছে। 
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্ট বলেছেন, এখনই চুক্তি করার সময়।
তিনি মঙ্গলবার ইসরায়েলী সেনা নিয়োগকারীদের বলেছেন, আমি মনে করি হামাসের সাথে চুক্তির জন্যে আমরা একটি যথাযথ সময়ে আছি।
ইসরায়েল ও ফিলিস্তিনী সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় সাত মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও চাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোন অভিযান না চালাক।
যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরায়েলী জিম্মিদের মুক্তির বিনিময়ে ৯শ’ ফিলিস্তিনী বন্দীকে ছেড়ে দেয়ার বিষয় রয়েছে। 
এদিকে আলোচনার মধ্যেই ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। 
এর পরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ। 
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এ অভিযান ফিলিস্তিনী বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।
এছাড়া ফ্রান্স, মিসর ও জর্ডান এ অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এর পরিণাম হবে ভয়াবহ। 
একইসঙ্গে এই তিন দেশের নেতা গাজায় ত্রাণ সরবরাহ ব্যাপকভাবে বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজার ২০৭ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat