ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৪৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় দু'টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে জাফর বিশ্বাস (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
নিহত চালক জাফর যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল-যশোর সড়কের বন্ধু কল্যাণ পরিবহনের চালক। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দু'টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দূর্ঘনায় লিটন ট্রাভেলস এর চালক মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), লোকাল বাসের চালকের সহকারি মুন্না শেখসহ (১৯), কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা লিটন ট্রাভেলস নামে  পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।  
নড়াইল সদর থানার ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।বাস দু'টি জব্দ করা হয়েছে।এ ঘটনায়  থানায় মামলা দায়ের হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat