ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৩৪৪৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি  জেলায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার রাঙ্গামাটি শহরে ৭টি স্থানে বিভিন্ন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাহ ময়দান ছাড়াও  রাঙ্গামাটির বিভিন্ন মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয় ।রাঙ্গামাটিতে এবার ঈদের  প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদ মাঠে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তবলছড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।  এখানে সকাল ৮ টা ও ৯ টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের জামাত আদায় করেন।শহরের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোর্টবিল্ডিং মাঠে অনুষ্ঠিত হয়। এখানে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।এছাড়া রিজার্ভ বাজার শহীদ আব্দুস শুক্কুর স্টডিয়াম,  রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠসহ ৭টি স্থানে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে  মুসল্লীরা বিশ্বের সকল  মুসলিম উম্মার শান্তি কামনা করেন এবং  নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat