ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৩৪৪৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২-১ গোলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ আটের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রাফিনহার জোড়া গোলে বার্সেলোনা ৩-২ ব্যবধানে হারিয়েছে পিএসজিকে।
নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে গোল হজম করতে হয় ফরাসি ক্লাব পিএসজিকে। ৩৭ মিনিটে ডি-বক্স থেকে বুদ্ধিদীপ্ত শটে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পিএসজি। ৪৮ মিনিটে ডি-বক্সে বল পেয়ে বার্সেলোনার তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জোড়ালো শটে গোল করেন ওসমান ডেম্বেলে।
৫১ মিনিটে ভিটিনহা গোলে ২-১ ব্যবধানে  লিড নেয় পিএসজি। ফাবিয়ান রুইসের পাস থেকে বার্সার জালে বল পাঠান ভিটিনহা।
পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। ৬২ মিনিটে ম্যাচে সমতা পায় তারা। পেড্রির ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন রাফিনহা।
৭৭ মিনিটে লিড পায় বার্সেলোনা। ইলকে গুন্ডোয়ানের কর্নার কিক থেকে দারুন হেডে গোল করেন বদলি হিসেবে নামা ক্রিস্টেনসেন। ৩-২ গোলের লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এগিয়ে থেকে আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat