ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২৩৪৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে ২০৫০ সাল নাগাদ প্রতি পাঁচ পরিবারের একটিতে বাস করবে একাকী বয়স্ক লোক।শুক্রবার নতুন এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
‘ন্যাশনাল ইন্সস্টিটিউট অব পপুলেশন এন্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ’ প্রতি পাঁচ বছর পর পর তাদের যে গবেষণাপত্র প্রকাশ করে তাতে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ এক কোটি আট লাখ বয়স্ক লোক একাকী বাস করবে যা দেশটির মোট পরিবারের ২০.৬ শতাংশ।
এটি ২০২০ সালের পরিমাণ থেকে বেশি। ওই সময়ে বয়স্ক লোকের একাকী বাস করার সংখ্যা ছিল ৭৩ লাখ ৭০ হাজার যা মোট পরিবারের ১৩.২ শতাংশ।
জাপানে দিনদিনই বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। তরুণদের মধ্যে বিয়ে না করা এবং বিয়ে করলেও সন্তান না নেয়ার প্রবণতার কারণে এমনটি ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে জনসংখ্যার এ পরিস্থিতিকে জাপান সংকট হিসেবেই বিবেচনা করছে। কারণ, বয়স্কদের পেছনে চিকিৎসা এবং কল্যাণ ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনীতিতে এর চাপ পড়ছে।
ইন্সস্টিটিউট বলছে, বর্তমানে বয়স্কদের অনেকের সন্তান কিংবা ভাই বোন রয়েছে যারা তাদের দেখাশোনা করছে। কিন্তু এখন থেকে ৩০ বছর পরে সন্তানহীন একাকী বাস করা বয়স্কদের সংখ্যা বাড়বে এবং তাদের ভাই বোনও তেমন থাকবে না।
এদিকে শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা গেছে, জাপানে ২০২৩ সালে জনসংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার কমে ১২ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে।  
এ কারণে জাপান সরকার অর্থপূর্ণ সাফল্য ছাড়াই জনসংখ্যার হ্রাস এবং বার্ধ্যকে ধীর করার উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat