ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ৫৬৬৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিওনেল মেসি ঝলকে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মিয়ামি। আজ মেজর লিগ সকার ফুটবলে মিয়ামি ৩-২ গোলে হারিয়েছে স্পোর্টিং কানসাস সিটিকে। ম্যাচে গোল তালিকায় নিজের নাম লেখার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছে মেসি। লিগ ও অন্য প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল মিয়ামি।
কানসাসের মাঠে প্রায় ৭৩ হাজার দর্শকের সামনে ষষ্ঠ মিনিটেই গোল হজম করতে হয় মিয়ামিকে। কানসাসের হয়ে গোলটি করেন এরিক টমি।
শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনতে বেশি সময় নেয়নি মিয়ামি। ১৮ মিনিটে মেসির অসাধারন পাস থেকে গোল করেন দিয়েগো গোমেজ। প্রথমার্ধে এই ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মিয়ামিকে এগিয়ে দেন মেসি। ৫১ মিনিটে ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে প্রতিপক্ষের গোলরক্ষকে বোকা বানিয়ে মেসি  বলকে জালে পাঠালে ২-১ গোলে এগিয়ে যায় মিয়ামি। লিগে মিয়ামির হয়ে চতুর্থ ও এই মৌসুমে পঞ্চম গোল করলেন মেসি।
৫৮ মিনিটে টমির দ্বিতীয় গোলে ম্যাচে ২-২ সমতা আনে কানসাস। ম্যাচে সমতা আসার পর  গোলে জন্য মরিয়া হয়ে উঠে মিয়ামি। অবশেষে ৭১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ৩-২ ব্যবধানে এগিে যায় মিয়ামি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
এ জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে  এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠলো মিয়ামি। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে  পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে নিউ ইয়র্ক রেড বুলস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat