ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ নাশকতার মামলায় হাকিমপুর বিরামপুর ও নবাবগঞ্জ- এ তিন উপজেলার জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর পলাতক আসামিরা আজ আদালতে আত্মসমর্পন করেন। তারা জামিনের আবেদন করলে দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জেলার হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে জামায়াত- শিবির ক্যাডারেরা জ্বালাও-পোড়াও  এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে  মানুষের জানমালের ক্ষতিসাধন করে। সরকার বিরোধী  বিভিন্ন  কর্মকা-ের সাথে  জড়িত থাকার অভিযোগে  পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট তিনটি থানায় নাশকতার মামলা দায়ের করে। 
ওই  মামলাগুলোর  তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। কিন্তু আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা  জারি করা হয়।
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মিরা আজ মঙ্গলবার  দুপুরে আইনজীবীর মাধ্যমে দিনাজপুর জেলা ও আদালতে আত্মসমর্পণ করে। দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়েছে । 
জেল-হাজতে পাঠানো  আসামিরা হলেন-  জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের রোকন মুশফিকুর রহমান (৪৫) , গোলাম মোস্তফা (৪২), মতিউর রহমান (৪০), নজিবর রহমান (২৮), মো. শফিকুল ইসলাম (৪৮), আব্দুর রহিম (৫০), বোরহানুল ইসলাম (৩০) ও হাফিজুল ইসলাম (২৮)। 
জেলার হাকিম উপজেলার মোফাজ্জল হোসেন (৩৫), আসলাম উদ্দিন (৪২), মোহাম্মদ আলী হোসেন (৩০), মিরাজ উদ্দিন (৪৬) ও আতোয়ার হোসেন (৪০)। 
জেলার ঘোড়াঘাট উপজেলার মাহমুদুর রহমান (৩০), ইহসানুল হক (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও মো. আব্দুল্লাহ আল কাফি (৫০)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat