ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৫৩৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এবং ০৮ নং বেসিক জেট এন্ড ফাইটার কনভার্সন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ দুটি অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।
১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স ( জেসিএসসি)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ২০ জন কর্মকর্তা এবং ০৮ নং বেসিক জেট এন্ড ফাইটার কনভার্সন কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ১২৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে  সেরা নৈপূণ্যের জন্য স্কোয়াড্রন লীডার মোঃ নাভিদ হোসেন, ইঞ্জ কে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ সহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat