ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৩৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি : নড়াইলে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার।। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল') রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নড়াইল জেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের সবুজ মোল্লার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায় গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা ও মোঃ হাফিজুর রহমান কে গ্রেফতার করেন। 
এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ১২ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
 এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নড়াইল জেলা পুলিশ সুপার  মোহাঃ মেহেদী হাসান এর  নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat