ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৪৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর,বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতিপালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :
অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :
১.শরীরে অস্বস্তিবোধ
২. পানিশূন্যতা
৩. প্রচন্ড মাথাব্যথা
৪. অনিদ্রা
৫. মাংসপেশিতে ব্যথা
৬.  খাবারে অরুচি
৭. চামড়ায় ক্ষত
 ৮.  কিডনি ও ফুসফুসে সমস্যা
 ৯. শ্বাসকষ্ট
 ১০. হার্টের সমস্যা  
 ১১.  হিট স্ট্রোক
 ১২.  হিট ক্র্যাম্পস।
সবচেয়ে ঝুঁকিতে যারা :
 ১.শিশু
 ২.বয়স্ক ব্যক্তি
 ৩. প্রতিবন্ধী ব্যক্তি
 ৪. শ্রমজীবী ব্যক্তি- যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক
 ৫. যাদের ওজন বেশি
যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে। 
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় :
১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন।
২. বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
৩. হালকা রঙের ঢিলে ঢালা জামা, সম্ভব হলে সুতির জামা পরুন।
৪. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।
 ৫. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। বাসি বা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
 ৬. দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।  
 ৭.সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।
 ৮. প্র¯্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।
 ৯. ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে  খেয়াল রাখুন।
 ১০. বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
তাপদাহের ফলে রোগের উপশম দেখা গেলে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat