ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৪৩৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া বৈঠকে গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের চিত্র তুলে ধরার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, মো. শিবলী সাদিক এমপি, মুহম্মদ শফিকুর রহমান এমপি, আলী আজম এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি এবং মো. আফজাল হোসেন এমপি অংশগ্রহণ করেন। 
বৈঠকে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়। 
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের চলমান কার্যক্রম এবং বাংলাদেশ টেলিভিশন ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের বিগত অর্থবছরগুলোর খাতওয়ারি অর্থ বরাদ্দ সম্পর্কে আলোচনা হয়।
এসময় কমিটি সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বন্টননীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানানো হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ বিটিভির কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat