ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ১২৩১৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ শিশু মিরাজ কাজী (০৫) হত্যা মামলায় মমতাজ উদ্দিন নামের  একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত। 
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আদালত এ সিদ্ধান্ত  ঘোষণা করেন।
মামলার রায় ঘোষনাকালে আসামি মমতাজ উদ্দিন-সহ আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। মামলার  অপর তিন আসামি মোস্তাফিজুর রহমান,  মর্জিনা বেগম ও জেসমিন আরা রুবিকে   খালাস প্রদান করা হয়েছে। 
আজ মঙ্গলবার দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
এ মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন এ পি পি মোস্তাফিজুর রহমান। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট দেবল চন্দ্র সরকার। 
মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ৮ জুলাই দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলায়  পাঁচবছর বয়সী শিশু মিরাজ কাজী বাড়ী থেকে বের হয়ে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরদিন ৯ জুলাই সকালে অভিযুক্ত মমতাজ উদ্দিনের দেখানো ডোবা থেকে শিশু মিরাজের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ অভিযুক্ত মমতাজ উদ্দিন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ৯ জুলাই বেলা ১১ টায় শিশু মিরাজ কাজীর পিতা  মাহবুবুর রহমান  কাজী  বাদী হয়ে ফুলবাড়ী থানায় প্রধান অভিযুক্ত মমতাজ উদ্দিন সহ চারজনকে আসামী করে  একটি হত্যা মামলা দায়ের করেন।  
সাক্ষ্য- প্রমাণ উপস্থাপন ও শুনানি শেষে বিচারক দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আজ এ মামলার রায় ঘোষনা করেন। বিচারক রায়ে আসামী মমতাজ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড প্রদান করেন। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat