ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩২৪৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনার কোচ হিসেবে বহাল থাকছেন জাভি। কাতালান ক্রাবটির পক্ষ তেকে বিষয়টি নিশ্চিত  করা হয়েছে। গত জানুয়ারিতেই চলতি  মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষনা দিয়েছিলেন জাভি।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টের সূত্র জানাচ্ছে ৪৪ বছরন বয়সী জাভি বার্সেলোনার সাথে গত বছর ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। গতকাল দিনব্যপী ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে লম্বা আলোচনার পর নিজের সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তণ করেছেন জাভি।
পিএসজির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেবার মাত্র এক সপ্তাহ পর জাভি নতুন করে তার সিদ্ধান্ত জানালেন। রোববার রিয়াল মাদ্রিদের কাছে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে ৩-২ গোলে হেরে লিগ টেবিলের শীর্ষে থাকা গ্যালাকটিকোদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ণ বার্সা। এই জয়ে কার্যত রিয়াল শিরোপায় এক হাত দিয়ে রেখেছে।
সাবেক এই বার্সা মিডফিল্ডার বলেছেন তিনি যখন পদত্যাক করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি ‘মুক্ত’ অনুভব করেছিলেন। জাভি সবসময়ই বলে আসছেন এই কাজটা তার কাছে স্বপ্নের মত। কিন্তু একইসাথে স্বীকার করেছেন এই কাজের চাপ খুব বেশী। জানুয়ারিতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর তিনি বলেছিলেন, ‘এই ক্লাবে কাজ করতে গেলে প্রতিদিনই এমন এক অনুভূতির মুখোমুখি হতে হয় যেখানে বারবার তোমাকে মনে করিয়ে দেয়া হয় তুমি যথেষ্ট ভাল করছো না। এটা সব কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। পেপ গার্দিওলা একবার আমাকে বলেছিল এটা আর্নেস্টো ভালভার্দের ক্ষেত্রে হয়েছে। আমি লুইস এনরিকেকে চাপে থাকতে দেখেছি।’
জাভি আরো বলেন, ‘এখানে মাঝে মাঝে মনে হয় শ্রদ্ধার অভাব রয়েছে। তোমার কাছে মনে হবে তোমার কাজ অনেকেরই পছন্দ হচ্ছেনা। এ কারনে শারিরীক ও মানসিক ভাবে ভেঙ্গে পড়াটা স্বাভাবিক। এক সময় অনেকেই আবেগী হয়ে পড়ে। আমি সবসময়ই একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমারও শক্তি ক্রমেই কমে যাচ্ছে। এ কারনেই আমার কাছে মনে হয়েছিল আর কাজ চালিয়ে নেবার কোন মানে হয়না।’
সাম্প্রতিক সময়ে ক্লাবের আর্থিক দিক নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে জাভিকে নিয়োগ দেয়া হয়। তার নেতৃত্বে ক্লাবের সৌভাগ্য ক্রমেই ফিরে আসে। তারই ধারাবাহিতকতায় গত মৌসুমে লিগ শিরোপাও ঘরে আসে। কিন্তু এবারের মৌসুমে স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত বার পর কোপা ডেল রে’তে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।
জানুয়ারিতে জাভি বলেছিলেন, ‘কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগত ভাবে আমাকে মুক্ত থাকতে  সহযোগিতা করেছে। ৩০ জুন থেকে আমি আর বার্সেলোনার কোচ নই। একজন বার্সা সমর্থক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ক্লাবের নাটকীয় একটি পরিবর্তন প্রয়োজন।’
জাভি এই ঘোষনার পর থেকেই বার্সেলোনা এই পদ নিয়ে দু:শ্চিন্তায় পড়ে। জাভির মানের কোন কোচ এখন পর্যন্ত তারা খুঁজে পায়নি। বার্সেলোনা বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ডিফেন্ডার রাফায়েল মারকুয়েজ এই তালিকায় সর্বাগ্রে এগিয়ে ছিলেন। জার্মানীর সাবেক বস হান্সি ফ্লিক ও ব্রাইটনের রবার্তো ডি জারবির নামও তালিকায় উঠে এসেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat