ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৩৪৩৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি আরব যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার পর এ প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন তিনি।
এছাড়া সরাসরি সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সাথে ইরানের দীর্ঘ  ছায়াযুদ্ধ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্লিংকেনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ব্লিংকেন রোববার ওয়াশিংটন ত্যাগ করবেন। রিয়াদ সফরকালে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন।
এ সময়ে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিংকেন হামাসের কাছে আটক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ব্লিংকেন সংঘাত ছড়িয়ে না পড়ার বিষয়েও গুরুত্বারোপ করবেন বলে মিলার উল্লেখ করেন।
গাজা যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিংকেন রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশনেও যোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat