ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৩৪৩৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পরবর্তী সার্ভে (ভূমি জরিপ) ও সেটেলম্যান্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে। 
তিনি আজ রোববার পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ও দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামছুল আজম উপস্থিত ছিলেন।
নারায়ন চন্দ্র চন্দ বলেন, স্মার্ট ভূমিসেবা স্থাপনে নাগরিক উপাত্তের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আর আইন মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি নিবন্ধন ব্যবস্থাপনার ডিজিটাইজেশন সম্পন্ন হলে ভূমি নিবন্ধন সেবার সাথে স্মার্ট নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ম্যাপ সেবা সিনক্রোনাইজ করা হবে। এটা সরকারের সার্বিক স্মার্ট ভূমি ব্যবস্থাপনার পরিকল্পনার অংশ। এতে ভূমি সেবাগ্রহীতা আরও সহজে ও দ্রুত প্রয়োজনীয় ভূমি সেবা পাবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে অনলাইনে সেবা ড্যাশবোর্ড যেমন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, তেমনি মাঠ পর্যায়ে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন বৃদ্ধি করা হচ্ছে। কোনো অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ও হবে।
এর আগে ভূমিমন্ত্রী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।  
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, ইউএনও মো. ফজলে রাব্বী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী উল্লিখিত দুই অফিসে আগত ভূমি সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মানের বিষয়ে জানতে চান। 
ভূমি সেবা উন্নয়নে মন্ত্রী তাদের কাছে পরামর্শ জানতে চান।
এসময় কয়েকজন ভূমিসেবা গ্রহীতা তাদের সমস্যার কথা জানালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat