ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ১০৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার ৩৯জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ৩৪ জন সাধারণ কাউন্সিলর এবং পাঁচজন সংরক্ষিত আসনের  কাউন্সিলর প্রার্থী ছিলেন। রিটার্নিং অফিসার মো ইউনুচ আলী বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে যে পাঁচজন প্রার্থী রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির মহানগর সদস্য সচিব এস এম শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। আগামী ১ মে খুলনা সিটি করপোরশেন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat