ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৪৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক সচেতনতা মূলক এক মহিলা সমাবেশ বৃহষ্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলার কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং মাদকের ভয়াবহতা , তাপদাহ, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে আয়োজিত সচেতনতা মূলক মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ আলম প্রমূখ।
কোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আকতার জাহান মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন । সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা তথ্য অফিসার মো. সোহেল মিয়া ।
বক্তারা সরকারের অর্জিত সাফল্য তথা- স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন এবং বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা, তাপদাহ থেকে বাঁচার করণীয় সম্পর্কে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। মহিলা সমাবেশ অনুষ্ঠানে তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat