ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৩
  • ৩২৪৩৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিবিরোধী সাতটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেভন থমাসকে  ক্রিকেটে  পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে   খেলাটির  সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, অভিযোগের এক বছর পর শাস্তি দেওয়া হয়েছে থমাসকে এবং শেষ ১৮ মাস নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।
২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক তিন ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন থমাস। তার বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং আবুধাবি টি-১০ লিগে আইন ভঙ্গের অভিযোগ উঠে।
এই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ছিলো, শ্রীলংকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিলেন ৩৪ বছর বয়সী থমাস। ইতোমধ্যে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।
আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুবাদে অনেক দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন থমাস। এজন্য তিনি জানতেন, দুর্নীতি বিরোধী ধারা অনুসারে তার কি কি করতে হবে। কিন্তু তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সেগুলো পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞায় খেলোয়াড় এবং দুর্নীতিবাজদের জন্য শক্তিশালী বার্তা পাঠাতে হবে যে, আমাদের খেলায় এটি কঠোরভাবে প্রতিরোধ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat