ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৩
  • ২৩২৪৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধ্বসে সারাদেশের সাথে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধ্বসে পড়লে শুক্রবার সকাল থেকে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন।
সংবাদ পাওয়ার পরপরই শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। জোন কমান্ডার লে: কর্ণেল খায়রুল আমিন উপস্থিত থেকে মাটি সরানোর কাজ তদারকি করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে  বলেন, পাহাড় ধ্বসের সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও যোগাযোগ বিভাগকে মাটি সরানোর অনুরোধ করেছি এবং ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।
ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে দ্রুত সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat