ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৩
  • ২৩৪৩৪৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘বিশ্ব  মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) - এর ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাংক রোডে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেদর অংশগ্রহনে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।
ওয়াইজেএফবি’র ফেনী জেলা কমিটির সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন,  দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি অবজারভারের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।
ওয়াইজেএফবি’র ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ।
আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন ইয়ুথ জার্নালিস্টস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুল হক শামীম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, আরটিভি’র ফেনী  প্রতিনিধি আজাদ মালদার, নিউজ টুয়েন্টিফোর-এর ফেনী প্রতিনিধি নজির আহমেদ রতন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, সময় টিভির নিজস্ব প্রতিবেদক আতিয়ার সজল, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি এস এম ইউসুফ আলী,  ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দৈনিক দেশ রুপান্তর-এর ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আজকের পত্রিকার আবু ইউসুফ মিন্টু, আমাদের সময়-এর ওমর ফারুক, ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ফেনী’র সাধারণ সম্পাদক শেখ  আশিকুন্নবী সজীব প্রমুখ।
এসময় ফেনীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat