ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৩৫৪৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া থানার পৌর কমিউনিটি সেন্টারে। বুধবার (৮মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ প্রদান করেন।  মঙ্গলবার (৭ মে) উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে বলেন।  কেউ দায়িত্ব পালনে গাফিলতি ও পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। পুলিশ সুপার মহোদয় বলেন, কালিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নকে ৩টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন করে অতিরিক্ত পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। মোট ৮২ টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্য এবং গ্রাম পুলিশ থাকবে। ভোটকেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম, তিনটি ইউনিয়নের জন্য একটি স্ট্রাইকিং টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলার  ডিবি পুলিশ ও আরআরএফ, খুলনা হতে আগত পুলিশ সদস্যদের মাধ্যমে স্পেশাল স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে যাতে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। পরিশেষে পুলিশ সুপার বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো" এই নীতিতে অটল থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।  এছাড়া মীর শরিফুল হক, ডিআইও-০১, জেলা বিশেষ শাখা; জনাব মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat