ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ২৩৪৩৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার খাগড়াছড়ি জেলার চার উপজেলা রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।
তিনি জানান, ৪ উপজেলার ৯০টি কেন্দ্রের ৫১১টি ভোট কক্ষে ভোট গ্রহনের জন্য ৯০ জন প্রিসাইডিং অফিসার, ৫১১ জন সহকারী প্রিসাইিডং অফিসার এবং ১হাজার ২২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশ সদস্য, ১২জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট, প্রতিটি ইউনয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রটসহ লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলায় ৮ প্লাটুন করে এবং রামগড় ও মাটিরাঙ্গা  উপজেলায়  ৬ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্রাইিকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।
মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ভোট গ্রহনের মালামাল বিতরণ করা হয়েছে। জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ির দুর্গম পুট্টাছড়ি ও শুনকাছড়ি কেন্দ্র হেলিকপ্টার যোগে ভোট গ্রহন কর্মকর্তা ও ব্যালেট পেপারসহ মালামাল পাঠানো হয়েছে।
৪ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।  নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২লক্ষ ১৩ হাজার ৮৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৬২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ২৭৪জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat