ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ২৩৪৩৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া জাতি ও মানবতার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
আজ দুপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রয়াত বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি বঙ্গবন্ধুর জামাতা ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বামী হয়েও সে পরিচয় দিয়ে নিজের জন্য কিছুই করেননি। সেবার ব্রত নিয়ে গবেষণা করেছেন। আজকের পরমাণু শক্তি কমিশন তাঁরই প্রচেষ্টা ও প্রেরণার ফসল। 
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও আওয়ামী লীগ নেতা এম এ করিম অন্যান্যের মধ্যে সভায় বক্তৃতা করেন ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat