ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৪৩৪৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, দক্ষিণাঞ্চলীয় নগরী
নিকোপোলে রাশিয়ার গোলাবর্ষণে দু’জন নিহত হয়েছে।
এতে আরো বলা হয়, রাতের বেলা মস্কো পরিচালিত ২০টি ড্রোনের  বেশিরভাগ ধ্বংস করেছে।
নিকোপোল নিয়মিতভাবে ডিনিপ্রো নদীর ওপারে অবস্থানরত রুশ বাহিনীর হামলার শিকার হয়। অঞ্চলটি ২০২২ সালের শেষের দিক থেকে ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, “শত্রুদের আর্টিলারি ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৬৫ বছর বয়সী এক নারীর প্রাণ নিয়েছে।” তিনি একটি বাড়ির ছাদে আগুন লাগার ও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্থ ভবনের ছবি প্রকাশ করেন।
বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাতের বেলায় রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২০টি ড্রোনের মধ্যে ১৭টিকে ধ্বংস করেছে। প্রধানত দক্ষিণ ওডেসা অঞ্চলে এ হামলা চালানো হয়।
একটি  ড্রোন দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে একটি দ্বিতল ভবনে আঘাত হানে। তবে  এতে হতাহতের কোনও ঘটনা  ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat